NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ফের বিদেশযাত্রার আবেদন জ্যাকলিনের


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪১ এএম

>
ফের বিদেশযাত্রার আবেদন জ্যাকলিনের

এক সপ্তাহের ব্যবধানে ফের বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। ১৭ জানুয়ারির পর ২৫ জানুয়ারি ফের দিল্লির পটিয়ালা হাউস কোর্টে আবেদন করেন বলিউড অভিনেত্রীর। 

কাজের জন্য ২৯ জানুয়ারি দুবাই যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন বলিউড অভিনেত্রী। ১৭ জানুয়ারি দিল্লি আদালতে নিজের আবেদন জানান জ্যাকলিন। এক সপ্তাহ ব্যবধানে ২৫ জানুয়ারি বিদেশযাত্রার যে আবেদন জানিয়েছেন তাতে ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত যাত্রার অনুমতি চেয়েছেন। আগামী ২৭ জানুয়ারি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে ইডি।

২০০ কোটির প্রতারণা মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। গ্রেপ্তার হওয়ার পরে সুকেশকে জেরায় উঠে আসে তার ‘বান্ধবী’ জ্যাকলিন ফার্নান্দেজের নাম। প্রতারণা মামলায় অভিযুক্ত হন বলিউড অভিনেত্রী জ্যাকলিন। মামলার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

মামলা চলাকালীন অভিনেত্রীর ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এরমধ্যেই বিদেশযাত্রার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড তারকা।