NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বসন্ত উৎসবে বিদেশ ভ্রমণের স্বাদ নিচ্ছেন চীনা পর্যটকরা


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:৫২ এএম

>
বসন্ত উৎসবে বিদেশ ভ্রমণের স্বাদ নিচ্ছেন চীনা পর্যটকরা

দেশ ছাড়ার সময় এবং দেশে ফের প্রবেশের সময় করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমাতে বিদেশ ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা জারি ছিল চীনে। সে পরিস্থিতি কিছুটা বদলেছে, বিধিনিষেধ উঠেছে। 

এ পরিস্থিতিতে চীনা নববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন দেশে বেড়াতে যাচ্ছেন চীনা পর্যটকরা। এক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে প্রতিবেশী দেশগুলো। 

সিট্রিপ রিসার্চ ইনস্টিটিউটের স্ট্র্যাটেজিক রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ গবেষক শেন জিয়ানি বলেন, এশিয়ার দেশগুলো এবার পর্যটন খাতে সুফল ভোগ করবে। কারণ চীনের সবচেয়ে কাছের দেশগুলোই হলো এগুলো।

নববর্ষের প্রথম দিনই নিজের বাবা-মাকে নিয়ে থাইল্যান্ডের ব্যাংককে যান এক চীনা পর্যটক উ। পূর্ব চীনের চেজিয়াং প্রদেশের রাজধানী হানচৌয়ের বাসিন্দা উ জানান, আরও কয়েকবছর আগেই বেড়াতে যাওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, দেশের বাইরে ভ্রমণের বিধিনিষেধ সরকার তুলে দেওয়ায় প্লেনে যাতায়াত এখন সহজ হয়েছে।

এবারের বসন্ত উৎসবে বিদেশ সফরে যাচ্ছেন আরও বহু পর্যটক। তবে গেল তিন বছর প্রায় নিষ্ক্রিয় ছিল চীনের বহির্মুখী পর্যটন। চলতি জানুয়ারি মাসেই আবারও চাঙ্গা হয় এ খাত। এর ফলে আবারও ক্ষতি পুষিয়ে নিতে শুরু করেছে বহির্মুখী এই পর্যটন খাত। 

সূত্র: চায়না রেডিও ইন্টারন্যাশনাল।