NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিধায়কের পা টিপে দিচ্ছেন তৃণমূল নেত্রী, ছবি ভাইরাল


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৬ এএম

>
বিধায়কের পা টিপে দিচ্ছেন তৃণমূল নেত্রী, ছবি ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের এই ছবি নিয়ে পশ্চিমবঙ্গের শাসকদলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। রাজনৈতিক মহলে চলছে তীব্র ক্ষোভ।

ছবিতে দেখা যায়, দলীয় কর্মীর বাড়িতে বিছানায় হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তার পা টিপে দিচ্ছেন দলের পঞ্চায়েত সমিতির সদস্য রুমা রায় পাল।

জানা গেছে, গত ২০ জানুয়ারি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার মমতা বন্দোপাধ্যায়ের সুরক্ষা কবজ কর্মসূচি করেন তারই বিধানসভার দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায়। সারাদিনের কাজ শেষে এলাকার দলীয় সদস্য পীযূষ ধরের বাড়িতে রাতও কাটান। বাড়ির বিছানায় হেলান দিয়ে বিশ্রাম নেওয়ার সময় রুমা রায় পাল বিধায়কের পা টিপে দেন।

বিধায়কের পা টিপে দেওয়ার সেই ছবি রুমা পাল নিজেই তার ফেসবুক প্রোফাইলে আপলোড করে লেখেন, ‘no caption, শুধু বলি আমার গুরু, আমার ভগবান, যার সেবা করে আমি ধন্য’।

এ ঘটনায় বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ কটাক্ষ করে বলেন, ‘বিধায়কের পদসেবা করলে তবেই পদ এবং ভোটের টিকিট পাওয়া যায়।’

যদিও ঘটনা প্রসঙ্গে বিধায়ক অসিতের সাফাই, তার পায়ে অস্ত্রোপচার হয়েছে, সেলাই পড়েছে একশ আটটি। সেই অবস্থায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে গিয়ে প্রচণ্ড পা ব্যথা হয় তার। অসিত বলেন, ‘দলের কর্মী হিসাবে নয়, একজন মেয়ে, একজন বোন হিসাবে পা টিপে দিয়েছেন রুমা। এতে অন্যায় কিছু নেই। বিজেপির আহাম্মকরা কোনো শিক্ষা পায়নি তাই এসব বলছে।’