NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

গোল্ডেন গ্লোবের পর অস্কারের মঞ্চে আরআরআর


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:৫৬ এএম

>
গোল্ডেন গ্লোবের পর অস্কারের মঞ্চে আরআরআর

গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারের মঞ্চে ভারতের দক্ষিণী সিনেমা ‘আর আর আর’। রাজামৌলী পরিচালিত সিনেমাটির মুকুটে যুক্ত হলো এক নতুন পালক। এই সিনেমার ‘নাটু নাটু’ গানটি ২০২৩ সালের অস্কারে বেস্ট অরিজিনাল সং বিভাগে মনোনীত হয়েছে। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) মনোনয়নের এই ঘোষণা করা হয়। 

ওই একই বিভাগে প্রতিযোগিতায় রয়েছে, ‘টেল ইট লাইক অ্যা ওম্যান’ ছবির অ্যাপলজ, ‘টপ গান ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক পান্থার ওয়াকান্ডা ফরএভারের’ লিফট মি আপের মতো গান।

‘আরআরআর’ মুভির পক্ষ থেকে এক টুইটে বলা হয়েছে,  ‘নাটু নাটু শ্রেষ্ঠ অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছে। এই খবরে আমরা গর্বিত।’

প্রসঙ্গত, একের পর এক আন্তর্জাতিক পুরস্কারে পুরস্কৃত হচ্ছে এসএস রাজামৌলির 'আরআরআর'। সম্প্রতি এই ‘নাটু নাটু’ গানটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও জিতেছে। সূত্র- আজতাক বাংলা