NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র ৫২তম বিজয় দিবস অনুষ্ঠানে অনুপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৭ পিএম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র ৫২তম বিজয় দিবস অনুষ্ঠানে অনুপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান

নিউইয়র্ক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র গত ১৭ ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত ৫২তম বিজয় দিবস উৎসবে অনুপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত ২১ জানুয়ারী ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল হল রুমে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা সন্তান কাজী রবি-উজ-জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্রেস্ট গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৃষ্ঠপোষক তোফায়েল চৌধুরী, কবি সুধাংশু কুমার মন্ডল, হুমায়ূন কবির, সুবেদার (অবঃ) সফিক উল্লাহ, অধ্যক্ষ সানাউল্লাহ প্রমুখ।