NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাংলাদেশী কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের নতুন ভবনের  দ্বারোদঘাটন ও  বুদ্ধ পূর্ণিমা উদযাপন


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৭ এএম

বাংলাদেশী কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের নতুন ভবনের  দ্বারোদঘাটন ও  বুদ্ধ পূর্ণিমা উদযাপন




ফ্রান্স থেকে অনুপম বড়ুয়া টিপু:


ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে স্থা বাংলাদেশী কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের নতুন ভবনের শুভ দ্বারোদঘাটন ,ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও জ্ঞাতি সম্মেলন সম্পন্ন হয়েছে।


রবিবার (২২ মে ) সকালে অষ্ঠপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীলংকান ধর্মচাক্কা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের।কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার থের'র সঞ্চালনায় মায়ানমারের উ কুমারা ছ্যায়াদ ,ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত কল্যাণ রত্ন থের,ভদন্ত, আনন্দ থের, ভদন্ত' শাসন বংশ ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।



বিকেল ২ টায় সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন শ্রীলংকান ধর্মচাক্কা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের ।প্রধান অতিথি ছিলেন ভদন্ত থিছ মীনহ ডিন,প্রধান ধর্ম দেশক ছিলেন সেয়াদ উ কুমার। অন্যান্যদের মধ্যে ভদন্ত বিজয়ানন্দ থের,  ভদন্ত কল্যাণ রত্ন থের, ভদন্ত, আনন্দ থের, ভদন্ত' শাসন বংশ ভিক্ষু প্রমুখ দেশনা করেন।

কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার থের'র  সঞ্চালনায়  শুভেচ্ছা বক্তব্য রাখেন সাজু বড়ুয়া, জগত বড়ুয়া উদয়ন, সুরজিত বড়ুয়া, চন্দন বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন রাজীব বড়ুয়া।পঞ্চশীল প্রার্থনা করেন সুধীর বড়ুয়া । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন চয়ন বড়ুয়া, অক্টোপ্যাডে রবিন চৌধুরী।


সবশেষে জগতের সকল প্রাণী শান্তি কামনায় জল ঢেলে পুণ্য উৎসর্গ করা হয়।