NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

রাষ্ট্রপতি নির্বাচন : তফসিল চূড়ান্ত করতে সভা বুধবার


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৫:১৫ এএম

রাষ্ট্রপতি নির্বাচন : তফসিল চূড়ান্ত করতে সভা বুধবার

ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে আগামীকাল বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় কমিশন সভা আহ্বান করেছেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার দুপুর ২টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান সিইসি।

তিনি বলেন, আইনানুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সাথে সাক্ষাৎ করার বিধান আছে। সেই মোতাবেক মঙ্গলবার দুপুরে স্পিকারের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বিষয়ে আলোচনা হয়েছে। কমিশন সভায় রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। আগামী ১ ফেব্রুয়ারি ৬টি সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না।