NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

পাঠ্য বইয়ে ভুল : দুই কমিটি গঠনের কথা জানালেন শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৮:৩০ এএম

পাঠ্য বইয়ে ভুল : দুই কমিটি গঠনের কথা জানালেন শিক্ষামন্ত্রী

ঢাকা: চলতি বছর পাঠ্য বইয়ের ভুল-ভ্রান্তি নিয়ে ব্যাপক আলোচনা হওয়ায় এ নিয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, পাঠ্য বইয়ের ভুল সংশোধনের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল করেছে তা তদন্তে অপর একটি কমিটি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাক্রম বিষয়ক সংবাদ সম্মেলতে তিনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্য বইয়ের কোথাও অসঙ্গতি, ভুল বা অস্বস্তি থাকলে তা সংশোধনের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। কমিটিতে স্বাস্থ্য, ধর্মীয়, পেশাগত বিশেষজ্ঞরা থাকবেন। যেকোনো জায়গা থেকে যেকোনো মতামত বিশ্লেষণের মাধ্যমে তা সংশোধন করা হবে। আবার এনসিটিবি থেকে কেউ ইচ্ছাকৃত ভুল বা গাফিলতি করে থাকলে তা তদন্তের জন্য আলাদা কমিটি গঠিত হয়েছে। তদন্তে কারো সংশ্লিষ্টতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

দীপু মনি বলেন, পাঠ্য বইয়ে কোনো ধরনের ধর্মীয় ও লিঙ্গবৈষম্য যেন না থাকে- সে বিষয়ে আমরা চেষ্টা করছি। আওয়ামী লীগ ধর্মবিরোধী কিছু করেনি। করো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ইচ্ছাও আমাদের নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টরা।