NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

জনগণের অর্থ, ট্যাক্সের টাকা দিয়েই সব কিছু চলে : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ১০:০২ পিএম

জনগণের অর্থ, ট্যাক্সের টাকা দিয়েই সব কিছু চলে : প্রধানমন্ত্রী

ঢাকা: জনগণের অর্থ, জনগণের ট্যাক্সের টাকা দিয়েই সব কিছু চলে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে আমরাও যাঁরা জনগণের নির্বাচিত প্রতিনিধি যতটুকু সুযোগ-সুবিধা পাই, আপনারাও সরকারি আমলা হিসেবে যে সুযোগ-সুবিধা পান- এগুলোর অবদান তো জনগণের। কারণ জনগণের অর্থ, জনগণের ট্যাক্সের টাকা দিয়েই তো সব কিছু চলে। জনগণের উন্নয়নের প্রচেষ্টা আমরা চালাচ্ছি।

সরকারপ্রধান আরো বলেন, ‘আমাদের উন্নয়ন শুধু রাজধানীকেন্দ্রিক বা শহরকেন্দ্রিক হবে না। যে কারণে আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি- আমার গ্রাম, আমার শহর।’

তিনি বলেন, ‘প্রতিটি গ্রামের মানুষকে আমরা শহরের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে যেতে চাই। তাতে শহরমুখী প্রবণতা কমে যাবে, গ্রামে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে।’