NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:০৫ পিএম

>
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য হতে যাওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই খেলবে বাংলাদেশ দল। শনিবার এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

এছাড়া ঘোষিত দলে রয়েছেন চারজন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা ক্রিকেটারক। তার মধ্যে রয়েছেন মারুফা আক্তার, দিশা বিশ্বাস, স্বর্না আক্তার, দিলারা আক্তার।

বিশ্বকাপ শুরুর আগে অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন জ্যোতিরা। যার প্রথমটি ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে এবং দ্বিতীয়টি ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। বিশ্বকাপের গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা।

 
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, শোভনা মোস্তারি।

স্টান্ডবাই: রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা।