NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যৌন হেনস্তার অভিযোগে অস্কার জয়ী পরিচালক গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১১ এএম

>
যৌন হেনস্তার অভিযোগে অস্কার জয়ী পরিচালক গ্রেপ্তার

বিদেশি এক তরুণীর সঙ্গে জোর করে সহবাসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অস্কার জয়ী পরিচালক পল হাগিস। দক্ষিণ ইতালি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে ওই তরুণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

কানাডার পরিচালক ও চিত্রনাট্যকার পল হাগিসের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ উঠছে। এক বিদেশি নারীকে প্রেমের ফাঁদে ফেলে যৌন নিপীড়ন করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বরাবরই পরিচালনায় নজর কেড়ে থাকেন পল হাগিস। ২০০৪-এ মুক্তি পাওয়া হলিউড সিনেমা ‘ক্র্যাশ’ জিতে নিয়েছিল অ্যাকাডেমি পুরস্কার। ২০১৩ সালের জনপ্রিয় রোম্যান্টিক সিনেমা ‘থার্ড পারসন’-এরও পরিচালক তিনি।

সম্প্রতি ইতালির বৃন্দিসি পুলিশ জানিয়েছে, ৬৯ বছরের পলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মহিলাদের যৌন হেনস্তার পাশাপাশি এক বিদেশি তরুণীকে নৃশংসভাবে মারধর করেছেন তিনি, এমন একটি অভিযোগ পাওয়া গেছে।

তবে পরিচালকের আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

পলকে হেফাজতে নিয়ে দ্রুত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ইতালির তদন্তকারী শাখা।

জানা গেছে, এক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে ইতালি এসেছিলেন পল। মঙ্গলবার তার সিনেমা ‘ক্র্যাশ’কে বিশেষ ভাবে সম্মানিত করার কথা সেখানে। সেই তরুণীরও উৎসবে যোগ দেওয়ার কথা ছিল। যদিও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়।

তদন্তকারীদের ধারণা, খুব অল্প দিনের আলাপে সেই তরুণীর সঙ্গে জোর করে সহবাস করেছিলেন পল। দেহে গুরুতর জখম নিয়ে অভিযোগ দায়ের করেছেন সেই তরুণী। তাকে ডাক্তারের কাছেও যেতে হয়েছে।