NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভিডিও : সন্তানকে বাঁচাতে চিতাবাঘের সঙ্গে সজারুর লড়াই


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৫, ০১:০৫ এএম

>
ভিডিও : সন্তানকে বাঁচাতে চিতাবাঘের সঙ্গে সজারুর লড়াই

মানুষের মতো পশু-পাখিও সন্তানকে রক্ষায় সবসময় সচেষ্ট থাকে। মাঝে মাঝে এটি চরম পর্যায়ে পৌঁছাতে পারে। যা আমরা প্রায় সময়ই ভিডিওতে দেখে থাকি।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সজারু ও চিতাবাঘের মধ্যে লড়াইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় সন্তানকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করছে একটি সজারু পরিবার।

সুপ্রিয়া সাহু নামে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (আইএএস) এক কর্মকর্তা সজারু ও বাঘের মধ্যে হওয়া লড়াইয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, দুটি সজারু তাদের সন্তানকে নিয়ে একটি রাস্তায় হাঁটছে। একটু পরই, সেখানে একটি চিতাবাঘ উপস্থিত হয়। চিতাটি সজারুর বাচ্চাটিকে ধরার চেষ্টা করতে থাকে। তখন ওই দুই সজারু তাদের কাটা তুলে বাঘকে দূরে সরিয়ে দেয়। কিন্তু তা সত্ত্বেও যখন চিতাবাঘটি কাছে আসার চেষ্টা করে তখন একটি সজারু বাঘটির দিকে তেড়ে যায়।

সুপ্রিয়া সাহা ওই ভিডিওটির শিরোনামে লিখেছেন, ‘সজারু  পরিবার সন্তানকে ‘জেড’ শ্রেণীর নিরাপত্তা দিচ্ছে। সাহসিকতার সঙ্গে লড়াই করে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। এমনকি নিজদের বাচ্চাকে চিতাবাঘটিকে স্পর্শও করতে দিচ্ছে না। অসাধারণ।’

তবে শেষ পর্যন্ত চিতার থাবা থেকে বাচ্চাটিকে ওই সজারুগুলো রক্ষা করতে পেরেছিল কিনা এটি নিশ্চিত নয়।

অভিনেশ নামে একজন লিখেছেন, ‘ভিডিওটি শেষ হলো। কিন্তু চিতার দৃঢ়তা দেখে মনে হচ্ছে এটি হাল ছেড়ে দেয়নি এবং শেষ পর্যন্ত সে তার শিকারকে ছিনিয়ে নিবেই।’

আরেকজন লিখেছেন, ‘এটি মনে হচ্ছে যেন প্রকৃতির পরিচালিত কোনো ছবি— যেটিতে ভালোবাসার একটি শক্তিশালী বার্তা রয়েছে যে, ছোট বাচ্চাকে রক্ষায় সজারু পরিবারও চিতাবাঘের মতো হিংস্র প্রাণীর মুখোমুখি হতে পারে।

সূত্র: এনডিটিভি