NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

হলিউডে অভিষেক আলিয়ার, এক ঝলকেই তুঙ্গে উন্মাদনা


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

>
হলিউডে অভিষেক আলিয়ার, এক ঝলকেই তুঙ্গে উন্মাদনা

‘ওয়াইল্ড রোজ’ খ্যাত ব্রিটিশ পরিচালক টম হার্পার পরিচালিত ‘হার্ট অফ স্টোন’ সিনেমায় অভিনয় করেছেন আলিয়া ভাট। এটিই হলিউডের কোনো সিনেমায় তার প্রথম অভিনয়।

২০২২ এর মাঝামাঝি ছবির শুটিং শেষ করেন তিনি। শুধু তাই-ই নয়, অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন ‘ডার্লিংস’ খ্যাত এ অভিনেত্রী। এ বার শুধু ছবি মুক্তির অপেক্ষা। চলতি বছরের আগস্ট মাসে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘হার্ট অফ স্টোন’। 

বুধবার রাতে সেই ছবির ঝলক প্রকাশ করল স্ট্রিমিং সংস্থা নেটফ্লিক্স। শুধু ‘হার্ট অফ স্টোন’ই নয়, ২০২৩ সালে একাধিক গুরুত্বপূর্ণ ছবি মুক্তির ঘোষণা করে ভিডিও পোস্ট করে নেটফ্লিক্স। যে তালিকায় রয়েছে ‘এক্সট্র্যাকশন ২’, ‘মার্ডার মিস্ট্রি ২’, ‘ড্যামসেল’-এর মতো ছবিও। তবে সব হলিউড তারকার ভিড়েও নজর কেড়েছেন আলিয়া। আগেই প্রকাশ্যে এসেছিল ছবিতে আলিয়ার লুক। এবার নেটফ্লিক্সের শেয়ার করা ভিডিওতে কেয়া ধাওয়ান হিসেবে আলিয়াকে দেখতে পেয়ে উন্মাদনা অনুরাগীদের মধ্যে। ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘হার্ট অফ স্টোন’। ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলিউডের এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রীর ভক্তকূল।

প্রসঙ্গত, অগস্ট মাসের ১১ তারিখেই মুক্তি পেতে চলেছে রণবীর কপুরের পরবর্তী ছবি ‘অ্যানিম্যাল’। ‘অর্জুন রেড্ডি’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার এই ছবিতে অভিনয় করেছেন রাশ্মিকা মন্দানা।

অর্থাৎ একই দিনে ছবি মুক্তি স্বামী ও স্ত্রীর। তবে কি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস? যদিও ‘হার্ট অফ স্টোন’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে, আর ‘অ্যানিম্যাল’ এর মুক্তি প্রেক্ষাগৃহে। ফলে বক্স অফিসে এই লড়াইয়ের প্রভাব পড়ার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে।