NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

পাসপোর্ট অফিসে অভিযান, হাতেনাতে ধরা দালাল


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০৭:১৯ পিএম

>
পাসপোর্ট অফিসে অভিযান, হাতেনাতে ধরা দালাল

নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে হাতেনাতে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও মো. সেলিম মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি টিম। 

পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অন্য ব্যক্তির পাসপোর্ট ফর্মসহ হাতেনাতে একজনকে আটক করে দুদক টিম।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর।

দুদক সূত্রে জানা যায়, অভিযানের সময় একজন দালালকে অন্য ব্যক্তির পাসপোর্ট ফর্মসহ আটক করা হয়। এরপর আইনগত ব্যবস্থার জন্য ওই ব্যক্তিকে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এ কে এম আবু সাঈদের নিকট হস্তান্তর করা হয়েছে। এসময় হয়রানি ছাড়া সেবাদান ও পাসপোর্ট সরবরাহের জন্য অফিস কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

অভিযান চলাকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে বলেও জানা গেছে।