NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

চলচ্চিত্র উৎসবে আজ দেখাবে ‘দামাল’


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ১০:৩১ এএম

>
চলচ্চিত্র উৎসবে আজ দেখাবে ‘দামাল’

চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫ম দিন আজ বুধবার (১৮ জানুয়ারি)। আর এদিন সন্ধ্যায় দর্শক দেখতে পারবেন গেল বছরের আলোচিত সিনেমা ‘দামাল’। দেশ-বিদেশের অনেক সিনেমা হলে আলোড়ন তোলার পর এবার দেশের উৎসব মাতাবে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি।

উৎসবের সূচি অনুযায়ী ‘বাংলাদেশ প্যানারোমা’য় সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘দামাল’–এর কাহিনি। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে। যেটি ইতিহাসের অংশ, যা অনেকের কাছে অজানা। সেই অজানা বিষয়গুলো উঠে আসবে সিনেমাটিতে। শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও নাজিম উদ দৌলা।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি পর্দা উঠেছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ৯ দিনব্যাপী এই আয়োজনে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র স্থান পেয়েছে। ভেন্যু হিসেবে এবারও রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।