NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে সম্মিলিতভাবে একুশ উদযাপনের কর্মসূচি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:৫৫ এএম

নিউইয়র্কে সম্মিলিতভাবে একুশ উদযাপনের কর্মসূচি

নিউইয়র্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদা আকতার লিলি ও সাধারণ সম্পাদক গাজী সামসউদ্দীন পত্রিকায় প্রকাশার্থে নিন্মোক্ত বিবৃতি প্রদান করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও অন্যান্য বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এবং প্রবাসের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের সমন্বয়ে প্রতিবছরের ন্যায় এবারও মহান একুশ উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে। 

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালনের লক্ষে ১৪ জানুয়ারি প্রবাসের সকল সাংস্কৃতিক সংগঠনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাঈদা আকতার লিলি ও পরিচালনা করেন গাজী সামসউদ্দীন। নিউইয়র্ক তথা প্রবাসের সর্ববৃহৎ এই একুশ উদযাপন- ২০২৩ কে সফল ও সার্থক করার জন্য মূল্যবান মতামত প্রদান করেন আলপনা গুহ (আড্ডা), সবিতা দাস (বহ্নিশিখা সংঙ্গীত নিকেতন), এমদাদুল হক (সুর-ছন্দ শিল্পী গোষ্ঠী), দুররে মাকনুন নবনী (জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়), আবৃত্তিকার হোসেন শাহরিয়ার তৈমুর (বুয়েট) এবং ঢাকাবিশ্ববিদ্যালয়ের নূপুর চৌধুরী, গোলাম মোস্তফা, মোঃ তাজুল ইসলাম, হানিফ মজুমদার, মোল্লা মুনিরুজ্জামান, রুহুল আমীন সরকার, গাজী সামসউদ্দীন এবং সাঈদা আকতার লিলি। 

 

নেতৃবৃন্দ সকল বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠন সমূহকে রেজিস্ট্রেশন কস্ট্র্বোন জানান। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য বছরের ন্যায় এবারও আগামী ১২ ফেব্রুয়ারি শিশু-কিশোরদের মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মহান একুশের এই অনুষ্ঠানটি টিভিএন-২৪ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।