NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

আমি আর কাজ করব না, আমার সময় শেষ: সব্যসাচী


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৪ এএম

>
আমি আর কাজ করব না, আমার সময় শেষ: সব্যসাচী

কলকাতার নন্দিত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী অভিনয় ছাড়ছেন। ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন পর্দার ‘ফেলুদা’। আর এখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

সব্যসাচী চক্রবর্তীর কথায়, ‘আমার কাছে পুরো পৃথিবী থেকে অনেক সিনেমার প্রস্তাব আসছে। সবাইকে না বলে দিয়েছি। আপাতত কোনো সিনেমাতেই নাম লেখাচ্ছি না। আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। আমি নিজের মতো করে বাকি সময় কাটাতে চাই।’

গুণী এই অভিনেতা আরও যোগ করেন, ‘এখন আমি সবাইকে না বলে দিচ্ছি। আমি আর কাজ করব না। আমার সময় শেষ। আমি এখন অবসরে। আমি আলাদা হয়ে গেছি। এতদিন অন্যের জন্য কাজ করেছি। এখন শুধুই নিজের জন্য কাজ করব।’

অবসরের সময়টায় কী করবেন সেটাও জানালেন সব্যসাচী, ‘এই সময়ে পছন্দের খাবার খাব, ঘুমাব, বই পড়ব, টেলিভিশন, ওটিটি দেখব, খেলা দেখব—আপাতত এই পরিকল্পনা।’

উল্লেখ্য, ‘গন্ডি’র পর আবারও বাংলাদেশের ফখরুল আরিফিনের সিনেমায় কাজ করেছেন সব্যসাচী চক্রবর্তী। যেটির নাম ‘জেকে ১৯৭১’। চলমান ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি। সেটির অভিনেতা হিসেবে অতিথি হয়ে তার ঢাকায় আসা।