NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইউক্রেনে ব্রিটেনের ট্যাঙ্কও পুড়বে: ক্রেমলিন


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ১২:০২ পিএম

>
ইউক্রেনে ব্রিটেনের ট্যাঙ্কও পুড়বে: ক্রেমলিন

যুদ্ধে লড়াই চালাতে সহায়তার অংশ হিসেবে ইউক্রেনে যেসব ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা করছে ব্রিটেন, তা পুড়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এই হুঁশিয়ারি দিয়েছেন।

এর আগে, শনিবার ইউক্রেনে ১৪টি যুদ্ধ ট্যাঙ্ক চ্যালেঞ্জার-২ পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাজ্য। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব ট্যাঙ্কের পাশাপাশি অন্যান্য উন্নত অস্ত্র পাঠানো হবে বলে জানায় দেশটি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, ‘তারা (পশ্চিমারা) এই দেশটিকে (ইউক্রেন) তাদের রুশ-বিরোধী লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি বলেন, ‘এসব ট্যাঙ্ক জ্বলছে এবং বাকিগুলোর মতোই জ্বলবে।’ পেসকভ বলেন, ব্রিটেন ও পোল্যান্ডের মতো অন্যান্য দেশের পাঠানো নতুন সরবরাহ ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না।

এদিকে, পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেছেন, রাশিয়ার হামলা থেকে আত্মরক্ষায় ট্যাঙ্কসহ প্রয়োজনীয় সব অস্ত্র ইউক্রেনে পাঠানো উচিত জার্মানির। পার্লামেন্টে সাবেক রক্ষণশীল অর্থমন্ত্রী উলফগ্যাং শোয়েবলের অর্ধশতক পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে মূল বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেছেন তিনি।

অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের ইউক্রেনে ভারী অস্ত্র পাঠানোর অনিচ্ছার সমালোচনাও করেন মাতেউস। তিনি বলেন, আমি জার্মান সরকারের কাছ থেকে সুচিন্তিত পদক্ষেপ প্রত্যাশা করছি।

পোল্যান্ডের এই প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে সব ধরনের অস্ত্র সরবরাহ করতে হবে। আমরা যখন এখানে কথা বলছি, তখন ইউক্রেনে স্বাধীনতার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই চলছে।