NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

আরও ৪ বছর প্রতিদিন সিসিমপুর


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১০ এএম

>
আরও ৪ বছর প্রতিদিন সিসিমপুর

জনপ্রিয় শিশুতোষ সিরিজ সিসিমপুর আগামী আরও চার বছর দেশের একমাত্র শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভিতে সম্প্রচারিত হবে। ইউএসএআইডি- বাংলাদেশের আর্থিক সহযোহিতায় নির্মিত সিসিমপুর ২০১৯ সাল থেকে সপ্তাহের প্রতিদিন চ্যানেলটিতে প্রচার হয়ে আসছে।

এ উপলক্ষে ১৬ জানুয়ারি সিসিমপুর কার্যালয়ে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ এবং দুরন্ত টেলিভিশনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম এবং দুরন্ত টেলিভিশনের পরিচালক অভিজিৎ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় সিসেমি ওয়ার্কশপের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ ইয়াংউড, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্যারি রোজেনফেল্ড, প্রধান গবেষণা কর্মকর্তা এলিসন ব্রায়ান্ট এবং ইউএসএআইডি- বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সুদেব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে শিশুদের প্রিয় বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুর আগামী চার বছর দুরন্ত টিভিতে প্রতিদিন সম্প্রচারিত হবে।

উল্লেখ্য, ইউএসএআইডি-বাংলাদেশের আর্থিক সহায়তায় গত ১৮ বছর ধরে সিসিমপুর নির্মিত হয়ে আসছে। বর্তমানে সিসিমপুর দেশের ২৫০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উন্নয়নে কাজ করছে। ২০০৫ সালে ১৫ এপ্রিল থেকে বিটিভিতে সম্প্রচারিত হয়ে আসছে শিশুদের কাছে তুমুল জনপ্রিয় সিরিজটি।