NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সাবেককে নিয়ে শাকিরার গান রেকর্ড গড়ল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:১৩ এএম

>
সাবেককে নিয়ে শাকিরার গান রেকর্ড গড়ল

সম্প্রতি প্রকাশ পেয়েছে বিশ্বখ্যাত পপতারকা শাকিরার নতুন গান-ভিডিও। সাবেক পার্টনার ফুটবলার জেরার্ড পিকে’র প্রতারণা নিয়ে গানটি করেছেন ‘ওয়াকা ওয়াকা’ গায়িকা। আর গানটি প্রকাশের একদিনের মধ্যেই ইউটিউবের রেকর্ড গড়েছে।

‘আউট অব ইওর লিগ’ শিরোনামে গাওয়া গানটি ২৪ ঘণ্টায় ৬ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে। ল্যাটিন অঞ্চলে ওই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ভিউ হওয়া গান হিসেবে রেকর্ড গড়েছে এটি। 

গানটির দ্রুত এত ভিউ হওয়ার পেছনে অবশ্য ভিন্ন একটি কারণ রয়েছে বলেও মত নেটিজেনদের। সাবেক প্রেমিক জেরার্ড পিকেকে উদ্দেশ্য করে গানটি লিখেছেন শাকিরা। গানের একটি অংশের অর্থ এমন-‘তুমি ভেবেছিলে তুমি আমাকে আঘাত করবে। কিন্তু আমি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছি।’

চার মিনিটের পপ গানটি ইউটিউবে এমন ইতিহাস গড়ে জে বলভিন, লুইস ফনসি ও ড্যাডি ইয়াঙ্কির মতো লাতিন পারফর্মারের সঙ্গে নিজের নাম লেখালেন শাকিরা। প্রথমবারের মতো গানটি করেছেন আর্জেন্টিনার প্রযোজক ও ডিজে বিজারাপের সঙ্গে।

এই গানে শাকিরা নিজের ২৩ বছর বয়সী নতুন পার্টনারের কথাও তুলে ধরেছেন। নিজেকে ‘দুই জন ২২ বছর বয়সী সমান’ বলে উল্লেখ করেছেন। এছাড়া পিকে’কে কটাক্ষ করে বলেছেন, ‘সে একটি ফেরারির বদলে একটি রেনল্ট টুইনগো’ ও একটি ‘রোলেক্সের বদলে একটি ক্যাসিও’ নিয়েছেন।

উল্লেখ্য, ২০১০ বিশ্বকাপে গান গাইতে গিয়ে ফুটবলার পিকের সঙ্গে পরিচয় হয়েছিল শাকিরার। এরপর তারা এক যুগ ধরে একই ছাদের নিচে বাস করেন। তাদের ঘরে আসে দুই সন্তান। সে সম্পর্কের শেষ হয় তিক্ততায়।