NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে ৬ মাস আগে মারা যাওয়া এক বাংলাদেশীর পরিচয় মিলছে না


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:১৭ এএম

নিউইয়র্কে ৬ মাস আগে মারা যাওয়া এক বাংলাদেশীর পরিচয় মিলছে না

নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে ৬ মাস আগে মারা যাওয়া এক বাংলাদেশীর পরিচয় মিলছে না। মৃত এ বাংলাদেশীকে নিয়ে বিপাকে সিটির চিফ মেডিকেল একজামিনারের অফিস। ব্রুকলিনের বেডফোর্ড-স্টাইভেইসেন্ট এলাকায় থাকতেন ওই বাংলাদেশী। মারা যাওয়া এ ব্যক্তির কোন পরিচয় নিয়ে কেউ এগিয়ে আসছেন না।
মেডিকেল একজামিনার অফিসের দেয়া তথ্যমতে, মৃতব্যক্তির নাম গোলাম মাহমুদ। মৃত এ ব্যক্তির বাস করতেন ব্রুক্লিনের লিটল নাসাউ স্ট্রিটে। মারা গেছেন ২০২২ সালের ১৪ জুলাই। গোলাম মাহমুদের জন্ম ৭ জুলাই ১৯৬৮ সালে। ঘরেই মৃত্যু হয়েছিল গোলাম মাহমুদের। দীর্ঘ ৬ মাস ধরে এই মৃত্যুর বিষয় চুড়ান্ত করতে পারেনি চিফ মেডিকেল একজামিনারের অফিস। মরদেহ এখনও তাঁদের জিম্মায় আছে। তিনি ঘরে একাকী থাকতেন বলে মেডিকেল একজামিনার অফিসের সূত্র থেকে জানা গেছে।
গোলাম মাহমুদের পরিবার কিংবা নিকটাত্মীয়ের খোঁজ করছে সিটি কতৃপক্ষ। এ জন্য আনুষ্ঠানিকভাবে কমিউনিটি বরাবরে সাহায্যও চাওয়া হয়েছে। গোলাম মাহমুদের কোন ছবি সংগ্রহ কিংবা তাঁর সম্পর্কে বিস্তারিত আর কোন তথ্য জানা সম্ভব হয়নি।