NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

জয়াবর্ধনেকে টপকে ওয়ানডের সেরা পাঁচে কোহলি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪৮ পিএম

>
জয়াবর্ধনেকে টপকে ওয়ানডের সেরা পাঁচে কোহলি

২০১৯ সালের পর টানা সাড়ে তিন বছর সেঞ্চুরি বঞ্চিত ছিলেন বিরাট কোহলি। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গেরো কাটে। এরপর আর ফিরে তাকাতে হয়নি সময়ের অন্যতম সেরা তারকাকে। একের পর এক সেঞ্চুরি করেই চলেছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও পেয়েছিলেন ম্যাজিকাল তিন অঙ্কের দেখা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আরও ভয়ংকর রূপে কোহলি।

সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে জেতান বড় ব্যবধানে। তাতে ভেঙেছিলেন শচীন টেন্ডুলকারের একাধিক রেকর্ডও। লঙ্কানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও এবার পেলেন সেঞ্চুরি। ব্যাট করেছেন সেই চিরচেনা কোহলির মতোই। রীতিমতো বিধ্বস্ত করেছেন লঙ্কানদের বোলিং লাইনকে। আর তাতে একাধিক রেকর্ডের মালিক হয়েছেন ভারতীয় তারকা। 

ভারতের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার শ্রীলঙ্কাকে ৩৯১ রানের লক্ষ্য দিয়েছ ভারত। এতো বিশাল সংগ্রহ গড়ার পেছনে ভারতের মূল কারিগর বিরাট কোহলি। ব্যাট হাতে একাই ১৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কোহলি। ১১০ বলের সেই ইনিংসে ১৩ টি চারের পাশাপাশি ৮টি ছয়ের মার মেরেছেন তারকা এ ব্যাটার। 

অসাধারণ এই ইনিংসে মাহেলা জয়াবর্ধনেকে টপকে ওয়ানডের সর্বকালের সেরা রান সংগ্রাহকদের তালিকায় পাঁচ নম্বরে চলে এসেছেন কোহলি। ২৬৮ ম্যাচে তার রান এখন ১২ হাজার ৭৩৫। শীর্ষে রয়েছেন শচীন। ৪৬৩টি ম্যাচ খেলে ১৮৪২৬ রান করেছেন তিনি

সেঞ্চুরিতে শচীনেরও অনবদ্য এক রেকর্ড ভেঙেছেন কোহলি। ঘরের মাঠে শচীনের ওয়ানডে সেঞ্চুরি ২০টি। আর এ রেকর্ড গড়তে শচীনের লেগেছিল ১৬৪ ম্যাচ। ৬০ ম্যাচ কম খেলেই এবার সেই রেকর্ড ভেঙে ফেললেন কোহলি। ঘরের মাঠে ১০৪ ওয়ানডেতেই কোহলির সেঞ্চুরি এখন ২১টি। এছাড়া ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডেও শচীনকে প্রায় ছুঁয়ে ফেলেছেন কোহলি। ৪৬টি সেঞ্চুরি করে থেকে মাত্র ৩ শতক দূরে নিঃশ্বাস ফেলছেন তিনি।