NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৫, ১১:৩০ পিএম

>
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল

৭১তম মিস ইউনিভার্স আসরে সেরার মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। ৮৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের শ্রেষ্ঠত্বের খেতাব জেতেন টেক্সাসের এ মডেল।

শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবারের আসরে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল ও মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ।

আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গত আসরের বিজয়ী ভারতীয় মডেল, অভিনয়শিল্পী হারনাজ সান্ধু। এবারের আসরে সেরা ১৬ প্রতিযোগীর তালিকায় ছিলেন ভারতের দিবিতা রাই। তবে ভারতের মুকুট ধরে রাখতে পারলেন না তিনি। ২১ বছর পর গত বছর মুকুট জিতেছিলেন ভারতের হারনাজ সান্ধু।

পেশায় গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার, মডেল। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন।

গ্যাব্রিয়েলের জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তার বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। সে হিসেবে ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউএসএ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।