NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

রাখি ইস্যুতে ফের ইসলামের সমালোচনায় তসলিমা


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৬:১৭ এএম

>
রাখি ইস্যুতে ফের ইসলামের সমালোচনায় তসলিমা

বলিউডের ‘কনট্রোভার্সি কুইন’ রাখি সাওয়ান্তের বিয়ের খবর প্রকাশ্যে এসেছে গত বুধবার। প্রেমিক আদিল খান দুরানির গলাতেই মালা পরিয়েছেন। তারপর জানা যায় বিয়ের পর নিজের নাম বদলে ফেলেছেন রাখি। খুব সম্ভবত ধর্মও পরিবর্তন করেছেন। আর এই নিয়েই এবার মুখ খুললেন ‘বিতর্কিত’ লেখিকা তসলিমা নাসরিন।

ইসলামের সমালোচনা এর আগেও করেছেন তসলিমা। এবার তাকে বলতে শোনা গেল ইসলামকে অবশ্যই বিকশিত হতে হবে এবং সমালোচনামূলক পর্যালোচনা করতে হবে। বাকস্বাধীনতা, নারী-পুরুষের সমতা, অমুসলিমদের অধিকার ইত্যাদি বিষয়েও দৃষ্টি দিতে হবে। সঙ্গে যোগ করলেন, ‘অন্যথায় আধুনিক সমাজে এর কোনো স্থান থাকবে না।’

রাখি সাওয়ান্তের নাম করে লিখলেন, ‘রাখিকেও নিজের নাম বদলাতে হয়েছে কারণ তিনি এমন একজনকে বিয়ে করেছেন যিনি মুসলিম সম্প্রদায়ের। অন্য সম্প্রদায়ের মতো ইসলামকেও বিবর্তিত হতে হবে এবং মুসলমান ও অন্য ধর্মের মধ্যে বিয়েকে মান্যতা দিতে হবে।’

প্রসঙ্গত, রাখি সাওয়ান্ত এবং আদিল খানের বিয়ের যে ছবিগুলি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে ছবির সঙ্গে রাখির নাম লেখা ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’ হিসাবে। এর আগে রিতেশ সিং নামক এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রাখি। সেই বিয়েও দীর্ঘদিন গোপন রেখছিলেন তিনি। কিন্তু দীর্ঘ হয়নি তার সেই সংসার জীবন।