NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

পাকিস্তানের পর নিউজিল্যান্ডের এবার ভারত মিশন


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৪ পিএম

>
পাকিস্তানের পর নিউজিল্যান্ডের এবার ভারত মিশন

এক দিনের সিরিজে পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। আগামী ১৮ জানুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে তাদের সিরিজ শুরু হচ্ছে। তার আগে আত্মবিশ্বাসী হয়ে খেলতে আসছে কেন উইলিয়ামসনের দল। 

শুক্রবার করাচিতে নিউজিল্যান্ড জিতেছে ২ উইকেটে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৮০ রান তোলে পাকিস্তান। জবাবে ২ উইকেট বাকি থাকতেই জেতে নিউজিল্যান্ড। 

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। শুরুতেই ফিরে যান শান মাসুদ। বাবর নিজেও চার রানের বেশি করতে পারেননি। তার ওপর, সিরিজের তিনটি ম্যাচেই স্টাম্প আউট হলেন তিনি। তবে প্রাথমিক ধস সামাল দেন ওপেনার ফখর জমান এবং রিজওয়ান জুটি। তৃতীয় উইকেটে ১৫৪ রানের জুটি গড়েন তারা। 

৭৭ রানে রিজওয়ান আউট হয়ে গেলেও ফখর খেলতে থাকেন। শতরান করে আউট হন পাকিস্তানের ওপেনার। এর পরে পাকিস্তানের ইনিংসকে টেনে নিয়ে যান আঘা সালমান। তিনি ৪৫ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ২৮০ তোলে পাকিস্তান। 

রান তাড়া করতে নেমে কিউয়ি ওপেনার ফিন অ্যালেন ২৫ রানে ফিরে গেলেও নিউজিচল্যান্ডের ইনিংস টানতে থাকেন ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন। দু’জনেই অর্ধশতরান করেন। তারপরে ড্যারিল মিচেল ৩১ রান করেন। এর পর অবশ্য কিছুটা চাপে পড়তে হয় নিউজিল্যান্ডকে। 

এক সময় মনে হচ্ছিল ম্যাচ তাদের হাতের বাইরে চলে যাবে। সেখান থেকে দলকে বাঁচান গ্লেন ফিলিপস। ৪২ বলে ৬৩ রানের মারকুটে ইনিংস খেলে দলকে জিতিয়ে দেন।