NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

‘বাংলাদেশে গণতন্ত্র ও জাস্টিসের জন্য কারো সুপারিশ লাগবে না’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৩০ এএম

‘বাংলাদেশে গণতন্ত্র ও জাস্টিসের জন্য কারো সুপারিশ লাগবে না’

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ও জাস্টিসের জন্য কারো সুপারিশ করার দরকার নেই। কারণ, এটা আমাদের মজ্জাগত। এটা আমাদের অন্তরে, সর্বক্ষেত্রে।

আজ শুক্রবার বাংলা একাডেমিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতফুল হাই শিবলী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী (এশিয়া অঞ্চল) ডোনাল্ড লুর বাংলাদেশ সফরে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে কী ধরনের আলোচনা হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব ব্যাপারে বাংলাদেশকে শেখানোর কিছু নেই। গণতন্ত্র, জাস্টিসের জন্য কারো সুপারিশ করার দরকার নেই। যদি কেউ কোনো সুপারিশ করে আমরা সেটা শুনব। পরীক্ষা করে সেটা যদি আমাদের দেশের জন্য মঙ্গল হয় তাহলে সেটা গ্রহণ করব।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সুসম্পর্ক থাকা স্বাভাবিক। কারণ, আমেরিকা যে বিষয়ে বিশ্বাস করে বাংলাদেশও সে বিষয়ে বিশ্বাস করে। যেমন দেখুন গণতন্ত্র, মানবাধিকার এগুলোয় বাংলাদেশ শুধু বিশ্বাস করে না, সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি।