NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ফিফার বর্ষসেরার তালিকায় মেসি-নেইমার-এমবাপে, নেই রোনালদো


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ০১:৫৭ পিএম

>
ফিফার বর্ষসেরার তালিকায় মেসি-নেইমার-এমবাপে, নেই রোনালদো

ফিফার বর্ষসেরা ফুটবলারদের তালিকায় স্থান পেয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। তালিকায় নাম রয়েছে নেইমারের। তবে ফিফার বেস্ট মেনস প্লেয়ারের ১৪ জনের তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এ তালিকা প্রকাশ করেছে ফেডারেশন ইন্টারন্যাশনাল অব ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা।

 

২০২২ সালে ফুটবলে যারা আধিপত্য বিস্তার করেছেন তাদেরই জায়গা হয়েছে তালিকায়। গত বছর একের পর এক বিতর্কে জড়িয়েছেন রোনালদো। বিশ্বকাপেও ব্যর্থ। সে কারণেই হয়তো সেরাদের তালিকায় স্থান হয়নি সিআর৭-এর।

তালিকায় রয়েছেন ব্যালন ডি অর জয়ী করিম বেনজেমা, রয়েছেন তরুণ ফুটবলার জুড বেলিংহ্যাম, আশরাফ হাকিমিরা। রয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, পোল্যান্ডের লেয়ানডস্কিও।

১৪ জনের নামের তালিকা- জুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), করিম বেনজেমা (ফ্রান্স), কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম), আর্লিং হাল্যান্ড (নরওয়ে), আশরাফ হাকিমি (মরক্কো), রবার্ট লেয়ানডস্কি (পোল্যান্ড), সাদিও মানে (সেনেগাল), কিলিয়ান এমবাপে (ফ্রান্স), লিওনেল মেসি (আর্জেন্টিনা), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া), নেইমার (ব্রাজিল), মোহাম্মদ সালাহ (মিশর), ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল)।

এর মধ্যে করিম বেনজেমা, আর্লিং হাল্যান্ড, সাদিও মানে, মোহাম্মদ সালাহ বিশ্বকাপে খেলতে পারেননি। 

তালিকায় সবচেয়ে বেশি আছেন পিএসজি থেকে। মেসি, এমবাপে ও নেইমারের সঙ্গে মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি। চ্যাম্পিয়নস লিগের বর্তমান শিরোপাধারী রিয়াল মাদ্রিদের আছেন তিনজন- লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা। মনোনীতদের মধ্যে সবচেয়ে কম বয়সী বরুসিয়া ডর্টমুন্ডের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।