NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

বিদ্যুতের দাম প্রতি ইউনিটে বাড়ল ১৯ পয়সা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:২২ এএম

বিদ্যুতের দাম প্রতি ইউনিটে বাড়ল ১৯ পয়সা

ঢাকা: আরেক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ৫ শতাংশ। এতে প্রতি ইউনিটে (প্রতি কিলোওয়াট) বাড়ল ১৯ পয়সা। দাম বাড়িয়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ৩২ পয়সা করা হয়েছে। যা আগে ছিল ৭ টাকা ১৩ পয়সা। 

বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে এ দাম বাড়ানো হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে। চলতি মাস থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

এর আগে গত ২১ নভেম্বর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। একই মাসে গ্রাহক পর্যায়ে ২০ থেকে ২৩ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয় দেশের ছয়টি বিতরণকারী কম্পানি। এই প্রস্তাবের ওপর গত রবিবার বিইআরসি গণশুনানি করে। শুনানিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ দশমিক ৪৩ শতাংশ বা প্রতি ইউনিটে ১ টাকা ১০ পয়সা বাড়ানোর সুপারিশ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কারিগরি কমিটি।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, গ্রাহক পর্যায়ে এর আগে সর্বশেষ দাম বেড়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। সে সময় বাড়ানো হয়েছিল ৫ দশমিক ৭৭ শতাংশ।