NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:২০ এএম

সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী

ঢাকা: জাতীয় সংসদের উপনেতা হচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। আজ বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংসদের উপনেতা চূড়ান্ত হলে স্পিকার পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বিষয়টি উত্থাপন করতে পারেন প্রধানমন্ত্রী। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। এরপর স্পিকারের কাছে সংসদ নেতার ইচ্ছা অনুযায়ী মতিয়া চৌধুরীর নাম উপনেতা হিসেবে প্রস্তাব করা হতে পারে। দুই-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন হতে পারে।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, সংসদের চলতি অধিবেশনে সংসদ উপনেতার পদ পূরণ করা হতে পারে। আজকের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। 

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংসদ উপনেতা পদে ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তার মৃত্যুর পর থেকে পদটি ফাঁকা রয়েছে। আর সংসদ নেতা হলেন আওয়ামী লীগের সংসদীয় দলের প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।