NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

প্যারিসে রেল স্টেশনে ছুরি হামলা, বেশ কয়েকজন আহত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৪৪ পিএম

>
প্যারিসে রেল স্টেশনে ছুরি হামলা, বেশ কয়েকজন আহত

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি রেল স্টেশনে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বুধবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়েছে, প্যারিসের ব্যস্ত গারে ডু নর্ড স্টেশনে বুধবার এক ব্যক্তি ছুরি হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে বলে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্যারিসের এই স্টেশনটি লন্ডন এবং উত্তর ইউরোপে ট্রেন চলাচলের হাব হিসাবে কাজ করে। অভিযুক্ত হামলাকারীকে স্টেশনেই গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের আগে পুলিশ অভিযুক্তকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে এবং এতে ওই ব্যক্তি আহত হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন টুইটারে লিখেছেন, ‘আজ সকালে গারে ডু নর্ডে এক ব্যক্তি (হামলা চালিয়ে) বেশ কয়েকজনকে আহত করেছে। ঘটনার পর দ্রুত ওই ব্যক্তিকে কাবু করা হয়। কার্যকর এবং সাহসী জবাবের জন্য পুলিশকে ধন্যবাদ।’

লাইভ ডিপারচার বোর্ডের অপারেটর এসএনসিএফ এর তথ্য মতে, ছুরি হামলার এই ঘটনার কারণে স্টেশনে ট্রেন চলাচলে বড় ধরনের বিলম্ব হয়।

অবশ্য হামলাকারীর উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। ২০১৫ সালে কট্টরপন্থিদের মারাত্মক হামলার পর ফ্রান্সে কঠোর নিরাপত্তা সতর্কতা রয়েছে।