NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

ইভিএমে ভোটগ্রহণে বিলম্ব, উদ্বিগ্ন সিইসি


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৭:৩৫ পিএম

ইভিএমে ভোটগ্রহণে বিলম্ব, উদ্বিগ্ন সিইসি

ঢাকা: রংপুর সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ বিলম্বিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ইভিএমে ভোট বিলম্বিত হচ্ছে, যে অভিযোগটা এর আগে আমরা কখনো পাইনি। এটা আমাদেরকে খুব উদ্বিগ্ন করে তুলল। আমরা গভীরভাবে চিন্তা করব। পরীক্ষা-নিরীক্ষা করে নিরূপণ করার চেষ্টা করব।’

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রংপুর সিটি করপোরেশন নির্বাচন-পরবর্তী সাংবাদিক ও পর্যবেক্ষকদের সাথে মতবিনিময়সভা শেষে তিনি এসব মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সম্প্রতি রংপুরে সিটি করপোরেশনে যে নির্বাচনটি হয়েছে, সেটি সুষ্ঠু হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে। কিন্তু গণমাধ্যমের সুবাদে আমরা কিছু অভিযোগ পেয়েছি। ভোটগ্রহণ মসৃণ হচ্ছে না, বিলম্বিত হচ্ছে বলে বড় ধরনের অভিযোগ ছিল। কোনো কোনো ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট মিলছিল না। এমন অভিযোগ এর আগে আমরা কখনো পাইনি। এটা আমাদেরকে খুব উদ্বিগ্ন করে তুলল।’

সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘এসব অভিযোগের প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচনে কাজ করা গণমাধ্যমকর্মী এবং আমাদের নির্বাচন কর্মকর্তা যারা রংপুর সিটি নির্বাচন পরিচালনা করেছেন তাদের নিয়ে আমরা একটা সভা আহ্বান করে মতামত গ্রহণ করব। আপনাদের মতামত পর্যালোচনার মাধ্যমে সংকটগুলো সমাধানের চেষ্টা করব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা টেকনিক্যাল এক্সপার্টদের সাথে কথা বলব, কেন বিলম্ব হলো, কেন ফিঙ্গারপ্রিন্ট মিলল না। ফিঙ্গারপ্রিন্ট না মেলার ঘটনাটি খুব বেশি ঘটেনি কিন্তু ভোটগ্রহণে বিলম্ব হয়েছে। বিলম্ব অনেক কারণেই হতে পারে। আমরা এখনো এই বিষয়গুলো সঠিকভাবে জানি না। এ জন্যই মাঠ পর্যায়ে আপনাদের অভিজ্ঞতা শুনতে কমিশনের পক্ষ থেকে মতবিনিময়সভার আয়োজন করা হয়েছে।’

সিইসি আরো বলেন, ‘আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান যতটা নিরূপণ করা সম্ভব আমরা চেষ্টা করব। আমরা চাই স্বচ্ছ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। সেখানে এই জিনিসগুলো আমাদের প্রত্যাশা। এ ব্যাপারে আপনারা আমাদের সব সময় সহযোগিতা করেছেন। সব সময় সহযোগিতা করবেন।’

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। বেলা সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ করার সময় নির্ধারিত থাকলেও ভোট শেষ হয় রাত ৮টায়। ফিঙ্গারপ্রিন্ট জটিলতা, ভোটের এডুকেশন (ইভিএম ব্যবহারে অভ্যস্ততা) ইত্যাদির জটিলতায় ভোটগ্রহণ বিলম্বিত হয়েছে বলে খবর প্রকাশ করে গণমাধ্যমগুলো। এ বিষয়ে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের নিয়ে মতবিনিময়সভার আয়োজন করে নির্বাচন কমিশন।