NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন দুতার্তের কন্যা


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৮:১২ এএম

>
ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন দুতার্তের কন্যা

ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে সারা দুতার্তে-কার্পিও দেশটির ১৫তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। বিভক্ত নির্বাচনী প্রচারণার পর রোববার ভাইস প্রেসিডেন্টের শপথ নিয়েই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি।

বাবা-মায়ের পাশে দাঁড়িয়ে শপথ নেওয়ার পর নিজ শহর দাভাওতে অভিষেক ভাষণ দিয়েছেন সারা দুতার্তে। এ সময় তিনি বলেন, সামনের দিনগুলো চ্যালেঞ্জে পূর্ণ হতে পারে। যা আমাদেরকে জাতি হিসাবে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

৪৪ বছর বয়সী সারা দুতার্তে-কার্পিও ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের রানিংমেট ছিলেন। গত ৯ মের নির্বাচনে জয়লাভ করেছেন মার্কোস। ৩০ জুন দেশটির আগামী ছয় বছরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।

১৯৮৬ সালের এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ফিলিপাইনের তৎকালীন স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস। সেই অভ্যুত্থানের প্রায় তিন দশক পর তার ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এবার ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।

রোববার ভাইস প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে সারা দুতার্তে-কার্পিওর আত্মীয়-স্বজন, মিত্র এবং সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়রও। দেশটির এবারের নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন সারা দুতার্তে এবং মার্কোসন জুনিয়র।

২০০৭ সালে রাজনীতিতে প্রবেশের আগে বাবার মতো আইনজীবী হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন সারা দুতার্তে। ওই বছর তিনি রাজধানী থেকে ১ হাজার কিলোমিটার দূরের দাভাও শহরের ভাইস মেয়র নির্বাচিত হয়েছিলেন।

প্রথমে চিকিৎসক হতে চেয়েছিলেন দুতার্তের এই কন্যা। কিন্তু পরবর্তীতে রাজনীতিতে পা রাখেন তিনি। ২০১০ সালে বাবার স্থলাভিষিক্ত হিসেবে দাভাওয়ের প্রথম নারী মেয়র নির্বাচিত হন তিনি।