NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র নতুন কমিটির শপথ


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৪০ এএম

নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র নতুন কমিটির শপথ

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর নিউইয়র্কে ব্রুকলিনের কুনিআইল্যান্ড অ্যাভিনিউর পাঞ্জাব রেস্টুরেন্টে এ শপথ অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার হেলাল সোহেল। তাঁকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সোসাইটির ট্রাস্টি, উপদেষ্টা ও কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসী অংশ নেন।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শপথগ্রহণ শেষে সোসাইটির নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপিতেত্ব ও সেক্রেটারি ইউসুফ জসিমের সঞ্চালনায় ট্রাস্টি, উপদেষ্টা ও কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সেক্রেটারি জাহিদ মিন্টু, খোকন মোশারফ, রমেশ চন্দ্র দেবনাথ, নজীর ভাণ্ডারী, ছালামত উল্যা, তাজু মিয়া। সভাপতির বক্তব্যে নাজমুল হাসান মানিক নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও সদস্যদের (ভোটার) ধন্যবাদ জানান। শপথ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য নোয়াখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় তিনি সংগঠন পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রত্যয় ব্যাক্ত করেন।