NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে খুলছে মধুমিতা


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০১:৩২ এএম

>
‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে খুলছে মধুমিতা

মাঝখানে প্রায় দুই মাসের মতো সাময়িক বন্ধ ছিল রাজধানী ঢাকা শহরের অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা। ফুটবল বিশ্বকাপ, ভালো ছবির সংকট, হল আধুনিকায়ন— সব মিলিয়ে এই বিরতি। এবার বিরতি ভেঙে ‘মিশন এক্সট্রিম: ব্ল্যাক ওয়ার’ দিয়ে আবারও খুলছে মধুমিতা।

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকের বেশ উন্মাদনা ছিল। নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোও তেমন চলছিল না। সব মিলিয়ে হল বন্ধ রাখতে বাধ্য হয়েছি। নতুন বছরে চেয়েছি ভালো একটি সিনেমা দিয়ে হল খুলতে।’

তার কথায়, “আমার কাছে ‘মিশন এক্সট্রিম: ব্ল্যাক ওয়ার’ তেমনই একটি সিনেমা। শুভ-ঐশীর সিনেমা দিয়ে হলটি খোলার সিদ্ধান্ত নিয়েছি। হল বন্ধ থাকাকালীন আধুনিকায়নের কিছু কাজ করেছি। আশা করছি, দর্শক এখন নতুন পরিবেশে সিনেমা উপভোগ করতে পারবেন।”

গত বছরের ১৮ নভেম্বর সাময়িক বন্ধ হয়েছিল মধুমিতা প্রেক্ষাগৃহটি। রাজধানীর অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সিনেমা হলটি এখনও ঢাকার সিনেমাপ্রেমী দর্শকের কাছে অন্যতম আকর্ষণ কেন্দ্র। হলটিতে বর্তমানে ১টি প্রদর্শনী কক্ষের মাধ্যমে সিনেমা দেখানো হয়। এতে একসঙ্গে ১২০০ জনের মতো দর্শক সিনেমা উপভোগ করতে পারেন।

উল্লেখ্য, ‘মিশন এক্সট্রিম: ব্ল্যাক ওয়ার’ সিনেমাটিতে শুভর-ঐশী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস প্রমুখ। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।