NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী: ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৫ এএম

আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী: ওবায়দুল কাদের

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমান আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

 আওয়ামী লীগ দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র, আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব ও সাম্প্রদায়িকতার উত্থান রুখে দিতে প্রস্তুত বলেও জানান ওবায়দুল কাদের।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিজয় অর্জন করি। এই বিজয় পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুর মুক্তির আগ পর্যন্ত পূর্ণতা পায়নি। তার অনুপস্থিতিতে বিজয় ছিল অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণ বিজয় পূর্ণতা পেয়েছিল ১০ জানুয়ারি ১৯৭২ সালে।