NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

‘একসঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সুসম্পর্ক রাখা চ্যালেঞ্জিং’


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৩:১৯ পিএম

‘একসঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সুসম্পর্ক রাখা চ্যালেঞ্জিং’

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন বলেছেন, একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সম্পর্ক ভালো রাখা চ্যালেঞ্জিং ব্যাপার। তবে আমরা সেটা ভালোভাবেই করে যাচ্ছি। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাংয়ে সঙ্গে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি, আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। সুখের বিষয় যে, চীন আমাদের উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত থাকতে আগ্রহ প্রকাশ করেছে।

রোহিঙ্গা ইস্যুতে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘উনি বলেছেন মিয়ানমারে কিছু সমস্যা আছে। তাদের মধ্যে বেশ অসুবিধা আছে, সেই জন্য দীর্ঘায়িত হচ্ছে। তবে তিনিও আশাবাদী।’

সম্প্রতি বিভিন্ন দেশের প্রতিনিধিদের বাংলাদেশ ভ্রমণ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সুযোগ কেউ হাতছাড়া করতে চাচ্ছে না, যার কারণে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ। আর আপনারা দেখেছেন, গত ১৪ বছরে কত হাজার নির্বাচন হয়েছে এবং সুষ্ঠু হয়েছে। এই সেদিন একটি নির্বাচন হয়েছে এবং সুষ্ঠু হয়েছে। অন্যরা আমাদের পরামর্শ দিতে পারে। এখন একটু দুঃখজনক, নির্বাচনের সময় কেউ মারা যায়। আল্লাহর রহমত এবার কেউ মারা যায়নি। এগুলো আমাদের দূর করতে হবে, এটা কেউ সুপারিশ করে দূর করতে পারবে না।

বর্তমান সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আন্তরিক বলে উল্লেখ্য করে আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনা গত ১৪ বছরে যে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন, সে জন্য আমাদের বিশ্বাস জনগণ আমাদের আবারও নির্বাচিত করবে তাদের নিজেদের ভবিষ্যতের জন্য।