NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন

বাংলাদেশের ওপর নতুন নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৯:২৭ পিএম

বাংলাদেশের ওপর নতুন নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই

ঢাকা: বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা দেখছে না সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে এমনটা বিশ্বাস করি না।’

মোমেন বলেন, ‘কিছু লোক আছে, তারা আমাদের বিরুদ্ধে বানোয়াট তথ্য দেন। তার ফলে কোনো ব্যক্তিবিশেষকে প্রভাবিত করতে পারে। তবে কোনো সরকার প্রভাবিত হবে বলে মনে হয় না। আমরা মোটামুটি ভালো অবস্থানে আছি। তবে আমাদের দুর্বলতা জানালে আমরা অবশ্যই পদক্ষেপ নেব। এ ক্ষেত্রে আমরা খুবই ইতিবাচক।’

মোমেন বলেন, ‘আমেরিকা যে ধরনের মূল্যবোধ ও নীতিতে বিশ্বাস করে, আমরাও একই ধরনের মূল্যবোধ ও নীতিতে বিশ্বাস করি। তারা গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করে, আমরাও সেটা বিশ্বাস করি। তবে আমাদের কোথাও ব্যবধান থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে। তারা যদি বন্ধু হিসেবে আমাদের সেটা বলে, তাহলে আমাদেরই লাভ, আমরা যথাযথ উদ্যোগ নিয়েছি।’

২০০১ থেকে ২০০৬ সালে দেশে বোমাবাজি, সন্ত্রাসের বিভীষিকা ছিল। আর তখন র্যাব হয়তো কিছু বাড়াবাড়ি করেছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক বছরে র্যাব কোনো বাড়াবাড়ি করেনি। তারা পরিপক্ব হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। কয়েক শ ব্যক্তির পদোন্নতি হয়নি। শাস্তিও হয়েছে। এখন তাদের জবাবদিহিতায় আনা হয়েছে। বাংলাদেশও এই জবাবদিহিতা চায়। 

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমও সাংবাদিকদের বলেন, সরকার কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা করছে না।