NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ভার্জিনিয়ায় গুলিবিদ্ধ শিক্ষিকার অবস্থার উন্নতি, তবুও শঙ্কা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২২ এএম

ভার্জিনিয়ায় গুলিবিদ্ধ শিক্ষিকার অবস্থার উন্নতি, তবুও শঙ্কা

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ছয় বছর বয়সী ছাত্রের গুলিতে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকা শিক্ষিকার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ৩০ বছর বয়সী শিক্ষিকা আবি জাওয়ার্নার স্থানীয় সময় শুক্রবার রিচনেক এলিমেন্টারি স্কুলে গুলিবিদ্ধ হয়েছেন।

নিউপোর্ট নিউজ শহরের মেয়র ফিলিপ জোনাস বিবিসিকে বলেছেন, শিক্ষিকা আবি জাওয়ার্নারের অবস্থার উন্নতি তার ফিরে আসার ইতিবাচক লক্ষণ। তবে তিনি এখনো গুরুতর অবস্থায় রয়েছেন। তার প্রাণের ঝুঁকি এখনো কাটেনি।

ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ শহরের পুলিশ প্রধান স্টিভ ড্রিউ সাংবাদিকদের বলেছেন, অভিযুক্ত শিশু 'ফার্স্ট গ্রেডের' শিক্ষার্থী। শিশুটি শ্রেণিকক্ষে হ্যান্ডগান নিয়ে এসেছিল। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, গুলি করার ঘটনাটি কোনো দুর্ঘটনা নয়। শিশুটি বন্দুক কোথায় পেয়েছে, সেই তথ্য বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সোশ্যাল মিডিয়ায় আবি জাওয়ার্নারের দ্রুত সুস্থতার জন্য শুভ কামনা জানাচ্ছেন নেটিজেনরা। ভার্জিনিয়ায় জেমস ম্যাডিসন ইউনিভার্সিটি থেকেও আবি জাওয়ার্নারের সুস্থতা কামনা করা হয়েছে।
সূত্র: বিবিসি