NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

কে জানে আমিই তোমার বাবা কি না, হ্যারিকে বলেছিলেন চার্লস


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৪৪ পিএম

কে জানে আমিই তোমার বাবা কি না, হ্যারিকে বলেছিলেন চার্লস

আর্ন্তজাতিক ডেস্ক: ‌‘প্রিন্সেস ইন লাভ’ নামে ১৯৮৬ সালে একটি বই প্রকাশ করেছিলেন আনা পাস্তারনাক। বইতে তিনি দাবি করেছিলেন, ডায়ানা মেজর জেমস হিউইটের প্রেমে পড়েছেন। বইটি প্রকাশের পর ক্ষুব্ধ হয়েছিলেন ডায়ানা। এবার ডায়ানার ছোট ছেলে হ্যারিও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, তার বাবা বর্তমান ব্রিটিশ রাজা (সাবেক প্রিন্স অব ওয়েলস) চার্লস হ্যারির পিতৃপরিচয় নিয়ে কৌতুক করেছিলেন।

‘স্পেয়ার’ নামে একটি বই লিখেছেন ৩৮ বছর বয়সী হ্যারি। তাতে হ্যারি লিখেছেন, চার্লস মানসিক রোগীদের একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছিলেন। সেখানকার এক রোগী নিজেকে প্রিন্স অব ওয়েলস দাবি করতেন। ওই সময় রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে চার্লসের পদবিই ছিল প্রিন্স অব ওয়েলস। 

হ্যারি জানান, তার বাবা গল্প করতে ভালোবাসেন। সেসব গল্প মজার না হলেও চার্লস তাতে হাসতেন। দার্শনিকের মতো বলতেন কে জানে আমি আসলেই প্রিন্স অব ওয়েলস কি না। কে জানি আমিই তোমার সত্যিকারের বাবা কি না? তিনি হাসতেন এবং হেসেই যেতেন। যদিও এটা কোনো মজার কৌতুক ছিল না। সেসময় গুঞ্জন ছিল যে আমার আসল বাবা মায়ের সাবেক প্রেমিক মেজর জেমস হিউইট। এমন গুঞ্জন ছড়ানোতে মেজর হিউইট নিজেই ইন্ধন জুগিয়েছেন, অন্য কারণটা হলো এমন নির্মম কৌতুক’।

 

সূত্র : নিউজ অস্ট্রেলিয়া