NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পঞ্চম বর্ষে ‘সুপ্রভাত মিশিগান’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৫৪ এএম

>
পঞ্চম বর্ষে ‘সুপ্রভাত মিশিগান’

আমেরিকার মিশিগান থেকে প্রকাশিত পত্রিকা ‘সুপ্রভাত মিশিগান’ ৪ বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। স্থানীয় সময় সোমবার (২ ডিসেম্বর) রাতে মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সসংবাদপত্র জাতির দর্পণ। তারই একটি প্রতিচ্ছবি সুপ্রভাত মিশিগান। পত্রিকাটি বাঙালি কমিউনিটির সংবাদ তুলে ধরে বিরাট ভূমিকা রাখছে। জায়গা করে নিয়েছে প্রবাসীদের হৃদয়ে। এসময় বক্তারা এ পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।   

সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্যর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন মিশিগান বাংলা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হক।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন এনটিভি প্রতিনিধি সেলিম আহমদ, নিউইয়র্ক হবিগঞ্জ সদর সমিতি ইনকের সভাপতি মিয়া মো.আছকির, বিশিষ্ট আবাসন ব্যবসায়ী মাসুম আহমদ, মিশিগান ঢাকা বিভাগ কল্যাণ সংঘের সভাপতি দেবাশীষ দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পূর্নেন্দ চক্রবর্তী অপু, সৌরভ চৌধুরী, জনকন্ঠের প্রতিনিধি রফিকুল হাসান তুহিন, ঢাকা পোস্ট ও টিবিএন-২৪ টেলিভিশনের তোফায়েল রেজা সোহেল, মানবকন্ঠের সাহেল আহমদ, গ্লোবাল টিভির সৈয়দ আসাদুজ্জামান সুহান, কমলেন্দু পাল, তপন শিকদার, জিতেন গোপ, হিরালাল কপালী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃদুল কান্তি সরকার।