NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ক্যালিফোর্নিয়ায় ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন বহু মানুষ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৫১ পিএম

>
ক্যালিফোর্নিয়ায় ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন বহু মানুষ

প্রশান্ত মহাসাগরে নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টির সঙ্গে প্রবল তুষারপাত হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরে। বুধবারের এ ঘটনার পর দুদিন কেটে গেলেও এখনও ৬০ হাজারেরও বেশি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। 

ঝড়ে বুধবার ১০হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তায় পানি জমে যায় এবং গাছ পড়ে যাওয়ার কারণে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

তবে, প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজি অ্যান্ড ই) জানিয়েছে, ইতোমধ্যে তারা ৪ লাখ গ্রাহককে বিদ্যুৎপরিষেবা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। কিন্তু এখনও ৫৫,০০০ গ্রাহককে বিদ্যুৎপরিষেবা দেওয়া বাকি।