NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

শিক্ষামন্ত্রী আবারও করোনায় আক্রান্ত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৫১ এএম

>
শিক্ষামন্ত্রী আবারও করোনায় আক্রান্ত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

তিনি বর্তমানে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। শনিবার (১৮ জুন) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, শিক্ষামন্ত্রী শারীরিকভাবে অসুস্থ বোধ করায় শনিবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় আরটিপিসিআর টেস্টে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

২০০৮ সালের সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জয়লাভের মধ্য দিয়ে দীপু মনি সংসদ সদস্য হন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান।