NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

পাকিস্তান সম্পর্কে কড়া শব্দের সীমা থাকা উচিৎ নয়


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৫, ০৪:১৫ এএম

>
পাকিস্তান সম্পর্কে কড়া শব্দের সীমা থাকা উচিৎ নয়

কড়া ভাষায় পাকিস্তানের সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অস্ট্রিয়ার এক সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, পাকিস্তান সম্পর্কে কড়া শব্দ ব্যবহারের কোনো সীমা থাকা উচিৎ নয়।  

অস্ট্রিয়ার সংবাদমাধ্যম ওআরএফ-এর একজন সাংবাদিক জয়শঙ্করকে প্রশ্ন করেন, বেশ কয়েক সপ্তাহ আগে আপনি আপনার প্রতিবেশী দেশ পাকিস্তানকে বলেছিলেন সন্ত্রাসবাদের আঁতুরঘর। এটা খুব একটা কূটনৈতিক বাক্য নয় বোধহয়, তাই না? জবাবে জয়শঙ্কর বলেন, হ্যাঁ, আমি ঠিক এটাই বলেছিলাম, যদিও সেই সময় পাকিস্তানের নাম করিনি। তবে আমি একজন কূটনীতিবিদ, তার মানে তো মিথ্যুক নই! আঁতুরঘরের তুলনায় আমি অনেক কড়া শব্দ ব্যবহার করতে পারতাম। আমাদের দেশ ভারতের সঙ্গে যা ঘটছে, তার তুলনায় আঁতুরঘর তো নেহাতই কূটনৈতিক একটি শব্দ। 

জয়শঙ্করের কথায়, যখন কোনো শহরে প্রকাশ্য দিবালোকে জঙ্গি শিবির বহাল তবিয়তে বেঁচেবর্তে থাকে, তাদের পুঁজি জোগানো হয়, তখন আপনি কি বিশ্বাস করতে বলেন যে পাকিস্তান এসবের কিছুই জানে না? ইউরোপকে এই সব কাজকর্মের তীব্র নিন্দা করতে আমি তো শুনি না।