NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

যৌন হয়রানির অভিযোগ নিয়ে যা বললেন দানি আলভেজ


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫১ এএম

>
যৌন হয়রানির অভিযোগ নিয়ে যা বললেন দানি আলভেজ

বার্সেলোনা ছেড়ে দানি আলভেজের ইউএনএএমে যোগ দেওয়ার ছয় মাস পেরিয়ে গেছে। মেক্সিকোর ক্লাবটির সঙ্গে হওয়া এক বছরের হওয়া চুক্তি নবায়ন করার কথাও রয়েছে। কিন্তু এর আগেই যৌন হয়রানির মতো ভয়ানক এক অভিযোগ উঠেছে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বিরুদ্ধে।

সম্প্রতি স্পেনের গণমাধ্যমে প্রচারিত হয়, কাতালোনিয়ায় থাকাকালে একটি নৈশ ক্লাবে আলভেজ এক নারীর শরীরের স্পর্শকাতর অংশে হাত দিয়েছিলেন। এই মুহূর্তে মেক্সিকান সংবাদমাধ্যমের সবচেয়ে আলোচিত ও সমালোচিত বিষয় এটি। গুঞ্জন উঠেছে, ইউএনএএম আর আলভেজের সঙ্গে নতুন চুক্তি করবে না। 

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা শুনেছেন আলভেজ। তাকে নিয়ে মেক্সিকোর সংবাদমাধ্যমে হওয়া সমালোচনাও দেখেছেন। তবে শুরুতে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন ব্রাজিলিয়ান তারকা। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে পিউমা ডাকনামের ক্লাবটির সঙ্গে শিগগিরই নতুন চুক্তি করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে পুরো ব্যাপারটা সহজ করে জানিয়ে দিয়েছেন আলভেজ। তিনি লিখেছেন, ‘আমরা আত্মবিশ্বাসের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে (নতুন চুক্তি) যাচ্ছি। আমি সব সময়ই ইতিবাচক এবং ক্লাবটির ইতিহাস বদলে দিতে চাই। শিগগিরই দেখা হচ্ছে। আমি জানি না তারা কোন ধরনের মানুষকে সামলাতে অভ্যস্ত। আমি কিন্তু হাল ছাড়ার পাত্র নই।’