NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

এক শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন কিম: রয়টার্স


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২৪ এএম

এক শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন কিম: রয়টার্স

আর্ন্তজাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করেছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থাটি। জানানো হয়েছে, উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান পাক জং চনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন রি ইয়ং গিল।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই খবর দিয়েছে।

 

তবে কী কারণে ওই শীর্ষ কর্তাকে তার পদ থেকে সরানো হয়েছে। সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি উত্তর কোরিয়া।  

বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় পাককে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স