NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সিয়াম-পরীর ‘সারেং ছাড়া জাহাজ চলে’


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ০৩:২২ এএম

>
সিয়াম-পরীর ‘সারেং ছাড়া জাহাজ চলে’

ব্যক্তিগত জীবনে সময়টা ভালো যাচ্ছে না ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির। তবে ভেতরে ভেতরে ঠিকই ঘুরে দাঁড়াতে চাইছেন এই নায়িকা। ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তাকে সবচেয়ে বেশি শক্তি যোগাতে পারে কাজ। আর ঠিক সেই মুহূর্তে নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমার নতুন একটি গান প্রকাশের খবর দিলেন পরী।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার এই গানটির শিরোনাম ‘সারেং ছাড়া জাহাজ চলে’। এই গানে সিয়াম আহমেদের সঙ্গে গল্পের রসায়ন মজেছেন পরী।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে এই গান। নায়িকা নিজেই পোস্টার শেয়ার করে খবরটি জানিয়েছেন।

গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মন্ডল। কথা লিখেছেন গত বছর প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ার লালন আহমেদ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, “আমার সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান ‘সারেং ছাড়া জাহাজ চলে’। এই গানে পরীমণি ও সিয়াম দুজনেই দারুণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস দর্শক-শ্রোতারাও উপভোগ করবেন।”