NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পুরোপুরি দেশীয় অর্থায়নেই নির্মিত পদ্মা বহুমুখী সেতু


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:১১ এএম

পুরোপুরি দেশীয় অর্থায়নেই নির্মিত পদ্মা বহুমুখী সেতু

ঢাকা: আগামী ২৫ জুন (শনিবার) উদ্বোধনের অপেক্ষায় থাকা পদ্মা বহুমুখী সেতুর নির্মাণে বৈদেশিক অর্থ বা তহবিলের ব্যবহার করা হয়েছে বলে কিছু মিথ্যা তথ্য প্রচারের প্রচেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে জানাচ্ছে পদ্মা বহুমুখী সেতু পুরোপুরি দেশীয় অর্থায়নে নির্মিত এবং অন্য কোনো দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক তহবিল সংস্থার কোনো বিদেশি তহবিল এর নির্মাণে আর্থিকভাবে অবদান রাখেনি। বাংলাদেশি ও বিদেশি নির্মাণ প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়নে নিয়োজিত থেকেছে।

এই সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলাকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করার দীর্ঘকালের লালিত স্বপ্ন পূরণ করবে যার ফলে বাংলাদেশের সামষ্টিক সমৃদ্ধি, আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে আশা করে যে, বাংলাদেশের সকল বন্ধু বাংলাদেশের এই যুগান্তকারী প্রকল্পের উদ্বোধন উদযাপনে এগিয়ে আসবেন। কারণ এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের সরকার এবং জনগণের অবদানে নির্মিত হয়েছে।

উল্লেখ্য, ২৫ জুন (শনিবার) পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।