NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ফুটবল কিংবদন্তি পেলে আর নেই


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৪ পিএম

ফুটবল কিংবদন্তি পেলে আর নেই

স্পোর্টস ডেস্ক: চলে গেলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন পেলে। ব্রাজিল কিংবদন্তি পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে পোস্ট করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

মারণ রোগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছিলেন পেলে। কেমোথেরাপি কাজ না করায় গত নভেম্বরে হাসপাতালে ভর্তি করা হয় এই কিংবদন্তিকে। কিন্তু অবস্থা খারাপের দিকেই যেতে থাকে। তাই তখন থেকেই ব্রাজিলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন তিনটি বিশ্বকাপজয়ী বিশ্বের একমাত্র ফুটবলার।

পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবার দেওয়া নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো। কিন্তু তিনি 'পেলে' নামেই বিশ্ববিখ্যাত হয়েছেন।  ‘ফিফা’ ম্যাগাজিনের পাঠক এবং জুরি বোর্ডের বিচারে তিনিই বিংশ শতাব্দীর ‘শ্রেষ্ঠ’ ফুটবলার। তবে ইন্টারনেটে সাধারণ ফুটবলপ্রেমীদের ভোট গিয়েছিল দিয়েগো ম্যারাডোনার পক্ষে। ফিফা শেষ পর্যন্ত যুগ্মভাবে দুজনকেই শতাব্দীসেরা ঘোষণা করে। ২০২০ সালে ৬০ বছর বয়সে হঠাৎ করে না ফেরার দেশে পাড়ি জমান ম্যারাডোনা। আজ বিদায় নিলেন পেলে।