NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

ডিকাবের নতুন সভাপতি লোটাস, সম্পাদক ইমরুল


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৯:৪৫ পিএম

ডিকাবের নতুন সভাপতি লোটাস, সম্পাদক ইমরুল

ঢাকা: ২০২৩ সালের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) কার্যনির্বাহী কমিটিতে ডেইলি সানের রেজাউল করিম লোটাস সভাপতি ও বাংলাভিশনের ইমরুল কায়েস সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

ডিকাবের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি মীর মোস্তাফিজুর রহমান (ফিনান্সিয়াল এক্সপ্রেস), যুগ্ম সম্পাদক আশিকুর রহমান অপু (এটিএননিউজ), কোষাধ্যক্ষ আতিকুর রহমান (জবাবদিহি) দপ্তর সম্পাদক মোর্শেদ হাসিব হাসান (চ্যানেল টোয়েন্টিফোর )। এছাড়া সদস্য- খুররম জামান (বার্তাটোয়েন্টিফোর) নাফিজা দৌলা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), রবিউল হক (ডেইলি ইন্ডাস্ট্রি), শেখ শাহরিয়ার জামান (বাংলা ট্রিবিউন) ও তৌহিদুর রহমান (বাংলানিউজটোয়েন্টিফোর.কম)।

ডিকাবের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে তাকে সহায়তা করেন সিনিয়র সাংবাদিক নিজামউদ্দিন আহমেদ ও রেজওয়ানুল হক রাজা।

এর আগে, ডিকাবের বিদায়ী কমিটির (২০২২) সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন ও কোষাধ্যক্ষ এহসান জুয়েল প্রতিবেদন জমা দেন।