NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইরান: ফাঁসির মুখোমুখি শতাধিক বিক্ষোভকারী


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৩ এএম

>
ইরান: ফাঁসির মুখোমুখি শতাধিক বিক্ষোভকারী

ইরানে ১০০ দিনের বেশি সময় ধরে চলমান বিক্ষোভের সাথে জড়িত শতাধিক বিক্ষোভকারী মৃত্যুদণ্ডের সাজার মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে অনেককে ইতোমধ্যে সর্বোচ্চ এই সাজা দেওয়া হয়েছে এবং অনেকেই বিচারাধীন রয়েছেন। বুধবার নরওয়ে-ভিত্তিক ইরানি মানবাধিকার গ্রুপ ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এই তথ্য জানিয়েছে।

হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৩ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হন মাহসা আমিনি নামের এক তরুণী। এর তিনদিন পর ১৬ সেপ্টেম্বর পুলিশি জিম্মায় মারা যান তিনি। তার মৃত্যুর পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। ওই তরুণীর মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।

এর ফলে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এবারই প্রথম সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠী। ব্যাপক দমনপীড়নের মাধ্যমে ইরানি কর্তৃপক্ষ সরকারবিরোধী এই বিক্ষোভ মোকাবিলার চেষ্টা করছে।

আইএইচআর বলেছে, ইরানে বিক্ষোভের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকিতে থাকাদের মধ্যে পাঁচজন নারীও রয়েছেন। মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া বিক্ষোভকারীদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হয়। বিক্ষোভকারী অনেকের পরিবার প্রশাসনিক চাপের কারণে প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না বলে জানিয়েছে নরওয়ে-ভিত্তিক এই মানবাধিকার সংস্থা। 

চলতি মাসে অন্তত দু’জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির আন্দোলনকারীরা বলেছেন, ভুয়া বিচারের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে প্রশাসন।

ইরান হিউম্যান রাইটস বলছে, ইরানে বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ৪৭৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬৪ জন শিশু ও ৩৪ নারী রয়েছেন।